শীতলক্ষ্যা রিপোর্ট (মোঃ জামিল হোসেন)
নারায়ণগঞ্জ সদর উপজেলার হাজীগঞ্জ এলাকায় স্থাপিত হয়েছে, জুলাই গণঅভ্যর্থন শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভ।
৫ আগস্ট সকাল ৮ টায় নারায়ণগঞ্জ সদর উপজেলার হাজীগঞ্জ এলাকায় জুলাই গণঅভ্যর্থন দিবস টি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।
এ সময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মুন্সী, নারায়ণগঞ্জ জেলা পরিষদ প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ,ও নারায়ণগঞ্জ জেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এর কেন্দ্রীয় কার্য পরিষদের সদস্য মাওলানা মঈনুদ্দিন, মুক্তিযোদ্ধা কমান্ডার্স কাউন্সিলের সাধারণ সম্পাদক, জাতীয় শ্রমিক শক্তি নারায়ণগঞ্জ জেলার নেতা সজিব হোসেন ইভু ,জুলাই শহীদ পরিবারের সদস্যরা, আহত জুলাই যোদ্ধারা এবং নাগরিক পার্টি এন সিপি নেতাকর্মীরা।
এ সময় সকালে জুলাই শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন এবং জুলাই শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করে শ্রদ্ধা ভরে স্মরণ করা হয়।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির তার বক্তব্যের এক অংশে বলেন জুলাই গণঅভ্যর্থন যাদের আত্মত্যাগের বিনিময় আজকের এই দিন, আমরা বাঙালি জাতি চিরদিন তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করব।
পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মুন্সী বলেন জুলাই গণঅভ্যর্থন যারা জীবন উৎসর্গ করেছেন এবং যারা আহত হয়ে বর্তমানে পঙ্গুত্ব জীবন যাপন করছেন তাদের এই আত্মত্যাগ চির স্মরণীয় হয়ে থাকবে, এবং আমরা নারায়ণগঞ্জ জেলা পুলিশ তাদের আজকের এই দিনে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি। জেলা পরিষদ প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ বলেন শহীদদের রক্তের প্রতি সম্মান জানিয়ে আমরা দেশ ও জনগণের সেবায় আরো নিষ্ঠার সঙ্গে কাজ করতে অঙ্গীকারবদ্ধ।
সব শেষে জুলাই গণঅভ্যর্থন শহীদদের প্রতি ও জুলাই গণঅভ্যর্থন আহতদের মঙ্গল কামনা করে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্তি করা হয়।