
শীতলক্ষ্যা রিপোর্ট
৫ আগস্ট পূর্ববর্তী সময়ের দাপুটে চাঁদাবাজ হিসেবে পুলিশের তালিকাভুক্ত থাকা তানভীর এখন প্রভাবশালী চাঁদাবাজ হিসেবে পরিচিতি পেয়েছে।
সাম্প্রতিক সময়ে নিজেকে বিএনপি নেতা হিসেবে জাহির করে নারায়ণগঞ্জ শহরময় ব্যানার-পোস্টার সাটানো এই তানভীর ছিল সন্ত্রাসী আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী।
অথচ, কতিপয় বিএনপি নেতার পরোক্ষ শেল্টাতে মাসজুড়ে নারায়ণগঞ্জ শহরের কালিরবাজার এড়িয়া থেকেই ৫ লক্ষাধিক টাকা চাঁদা তুলছে আওয়ামী সন্ত্রাসী তানভীর!
চিহ্নিত আওয়ামী সন্ত্রাসী হওয়ার পরেও কে বা কারা তাকে শেল্টার দিচ্ছে সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে তৃণমূল বিএনপি নেতাদের মনে।
তাদের দাবি, অনতিবিলম্বে তানভীরকে আইনের আওতায় এনে এসকল বিষয়ে জিজ্ঞাসাবাদের জোড়ালো দাবি তাদের। যদিও পুলিশ বলছে, চাঁদাবাজির এসকল অভিযোগ সম্পর্কে তারা অবগত নয়; তবে, খোঁজ নিয়ে সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা নেবে তারা।