শীতলক্ষ্যা রিপোর্ট (জামিল হোসেন)
মরহুম আলহাজ্ব খন্দকার লুৎফর রহমান স্বপন ফাউন্ডেশন ও বাংলাদেশ হিউম্যান রাইটস ডিফেন্স সোসাইটি (BHDS)

অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা ঢাকা বিভাগীয় কমিটির উদ্যোগে আজ ২৪ রমজান ১৪৪৭ হিজরি মোতাবেক ১৪ মার্চ ২০২৬ খ্রি. তারিখ শনিবার, বিকাল ৩টায় নারায়ণগঞ্জ ফতুল্লা চৌধুরী বাড়ি, মরহুম আলহাজ্ব খন্দকার লুৎফর রহমান স্বপন চেয়ারম্যান সাহেবের বাড়িতে ঈদ সামগ্রী উপহার বিতরণ সহ পবিত্র মাহে রমজানের তাৎপর্য আলোচনা, দেশ ও বহির্বিশ্বের মুসলিম উম্মার শান্তি কামনায় ইফতারের পূর্বমুহূর্তে দোয়া অনুষ্ঠিত হয়।
BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মো. মোমেন ইসলামের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি ও মরহুম আলহাজ্ব খন্দকার লুৎফর রহমান স্বপন ফাউন্ডেশনের চেয়ারম্যান সেলিনা সুলতানা শিউলী, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মরহুম আলহাজ্ব খন্দকার লুৎফর রহমান স্বপন ফাউন্ডেশনের মহাসচিব খন্দকার তাইহান তাবাসসির সোয়াদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমরা মোহামেডানের প্রধান উপদেষ্টা শিরিন হাবিব, BHDS
অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি হাজী মো. জাহাঙ্গীর আলম প্রধান, আমরা মোহামেডানের উপদেষ্টা মুজিবুর রহমান, BHDS অপরাধ অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা ঢাকা বিভাগীয় কমিটির গণমাধ্যম বিষয়ক সম্পাদক ও দৈনিক যুগের প্রতিকার ব্যবস্থাপনা সম্পাদক ডি এম মইনুদ্দিন দেওয়ান, এ সময় আরো উপস্থিত ছিলেন BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা ঢাকা বিভাগীয় কমিটির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হামিদুল ইসলাম জয়, BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা বন্দর থানা কমিটির সভাপতি মোঃ রাশেদুল হাসান, বন্দর থানা কমিটির সাবেক সভাপতি কাজী সফিউল আলম কালাম, সাংবাদিক জামিল, সাংবাদিক সাইদুর রহমান, নিলা আহমেদ নিশি, বন্দর হিলফুল ফুযুল শান্তি সংঘের সভাপতি মাহতাব হোসেন, ফতুল্লা থানা কমিটির সাধারণ সম্পাদক শারমিন সুলতানা, নারায়ণগঞ্জ সদর থানা কমিটির সাধারণ সম্পাদক আকলিমা আক্তার রুমা, কমিটির সদস্য রাশিদা আক্তার রুমা, ফতুল্লা থানা কমিটির সদস্য আরিয়ান আহমেদ, হাফেজ শাহজালাল, সামিরা সিদ্দিকী, সাংবাদিক জাফর, মেহেদী হাসান প্রমূখ।
প্রধান অতিথি বলেন আমি নারায়ণগঞ্জের সন্তান আমি যতদিন বেঁচে আছি এবং আমার পরিবারের পক্ষ থেকে যতটুকু সাধ্য রয়েছে সাধ্য অনুযায়ী চেষ্টা চালিয়ে যাচ্ছি মহান আল্লাহ পাকের দরবারে এতটুকুই চাওয়া আপনারা যারা ফতুল্লা বাসী সহ নারায়ণগঞ্জের প্রত্যেকটি ইউনিয়ন থানাতে খন্দকার লুৎফর রহমান স্বপন চেয়ারম্যানের পরিবারের পক্ষ থেকে যতটুকু সাহায্য সহযোগিতা করা সম্ভব আমি এবং আমার পরিবার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনাদের সকলের উদ্দেশ্যে একটি কথাই বলছি আমার স্বামী মরহুম আলহাজ্ব খন্দকার লুৎফর রহমান স্বপন চেয়ারম্যান সাহেব নিজ ইউনিয়ন ছাড়াও বিভিন্ন জায়গায় তার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এটা আপনারা সবাই জানেন এবং দেখেছেন আমি এবং আমার পরিবার সেভাবে পারছি না আপনারা দোয়া করবেন আমরা যেন তার মতন যতোটুকু পারি সহযোগিতার হাত চলমান থাকবে আপনাদের সকলের ভালোবাসা নিয়ে যেন আমরা আরো এগিয়ে যেতে পারি সবাই দোয়া করবেন।
খন্দকার তাইহান তাবাসসির সোয়াদ বলেন আমার বাবা ফতুল্লা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন তিনি বেঁচে থাকলে আরো ব্যাপক আয়োজন থাকতো আমি আর সন্তান হিসেবে আমাদের পরিবারের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা মানুষের পাশে দাঁড়িয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে সবাইকে একসাথে নিয়েই ঈদের আনন্দ ভাগাভাগি করতে চাই এই সামান্য উপহার তাদের মাঝে আজকে বিতরণ করছি আপনারা দোয়া করবেন ভবিষ্যতে যেন আরো বেশি বেশি আমার পরিবারের পক্ষ আরো বেশি করার চেষ্টা চলমান থাকবে আপনারা আমার পরিবারের জন্য দোয়া করবেন।