
শীতলক্ষ্যা রিপোর্ট
আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়নগঞ্জ ৪ আসনে বি,আর,পি মনোনিত পদপ্রার্থী মোহাম্মদ আলী'র হাতি মার্কার প্রচারণার শুরু থেকে আসমা ও ডলি র নেতৃত্বে ধারাবাহিক ভাবে এনায়েতনগরের ৩টি ওয়ার্ড'এ প্রচারনা করে আসছে।

এদের অগণিত সহোযোগি নিয়ে প্রতিদিনই বাড়ি, বাড়ি গিয়ে ভোটারদের হাতি মার্কায় ভোট দিয়ে যোগ্য প্রার্থী অর্থাৎ মোহাম্মদ আলীকে নির্বাচিত করার অনুরোধ করেন।
এনায়েতনগর ইউনিয়ন'স্থ ৭, ৮, ৯ নং ওয়ার্ড গুলোতে হাতি মার্কার প্রচারণার নেতৃত্ব থাকা আসমা বলেন, নারায়ণগঞ্জ-৪ আসনে যোগ্য সংসদ সদস্য হিসেবে মোহাম্মদ আলীর বিকল্প নেই! কারণ মোহাম্মদ আলী কেমন মানুষ তা ৪ আসনের সাধারন মানুষ জানে। তাই নতুন করে পরিচিত করার কিছুই নেই। যদি নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ভাবে সম্পুর্ন হয় ইনশাআল্লাহ মোহাম্মদ আলীর হাতি মার্কা বিপুল ভোট পেয়ে জয় লাভ করবে।
প্রচরণায় নেতৃত্ব দেয়া ডলি বলেন, ১৬ বছর মানুষ ভোট দিতে পারে নাই। এখন সুযোগ পেয়েছে নিজের জাতীয় অধিকার প্রয়োগ করার। নারায়ণগঞ্জ-৪ আসনের বাসিন্দারা আর সন্ত্রাস, চাঁদাবাজ দেখতে চায় না। বর্তমানে জনগণ শান্তি- শৃঙ্খলা চায়। ভোটার ও জনতার মনের যোগ্য প্রার্থী মোহাম্মদ আলী প্রথম তালিকায় রয়েছে বলে নিজের মন্তব্য প্রকাশ করেন।
আসমা ও ডলি তাদের কিছু মহিলা সহযোগিদের আসমা- ডলির নেতৃত্বে হাতি মার্কার বেপক প্রচারণা। এনায়েত নগর ইউনিয়ন ৭,৮,৯ নাম্বার ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী র হাতি মার্কার লিফলেট পৌঁছে দিচ্ছেন নারী ভোটারদের মাঝে এবং এলাকায় বিভিন্ন স্থানে ভোটারদের কাছে মোহাম্মদ আলী র হাতি মার্কায় ভোট চেয়ে প্রচারণায় অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।